করোনা সনদ ছাড়া আসা যাত্রীদের অধিকাংশই সৌদি এয়ারলাইন্সের

করোনাভাইরাসের নেগেটিভ সনদ না থাকায় গত ২৪ ঘণ্টায় (৭ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৮ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত) রাজধানীর হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে আসা ৭টি ফ্লাইটের আরও ২৩৫ যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
এ নিয়ে গত ৫ ডিসেম্বর থেকে মোট ৭৩৪ জন বিদেশফেরত যাত্রীকে রাজধানীর উত্তরা এলাকার দিয়াবাড়ির সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হলো।

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো ব্যক্তিদের মধ্যে সর্বাধিক সংখ্যক যাত্রী এসেছেন সৌদি এয়ারলাইন্সে।
করোনাভাইরাসের নেগেটিভ সনদ ছাড়া তাদের বিমানে করে রিয়াদ থেকে ১২১ জন, জেদ্দা থেকে ৬০ জন এবং শারজাহ থেকে এসেছেন ৯ জন।

এছাড়া, ইউএস বাংলায় (কাতার-দোহা) একজন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে (জেদ্দা) ১৭ জন, কাতার এয়ারলাইন্সে (দোহা) একজন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে (রিয়াদ) দেশে এসেছেন ২৬ জন।

উল্লেখ্য, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সম্প্রতি বিদেশ থেকে বাংলাদেশে আসতে করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.