যুক্তরাজ্যে প্রথম করোনা ভ্যাকসিন নিলেন ৯০ বছর বয়সী নারী

যুক্তরাজ্যে বড় পরিসরে করোনার ভ্যাকসিন কর্মসূচি শুরু হয়েছে।
দেশটিতে প্রথমবারের মতো করোনা ভ্যাকসিন নিয়েছেন ৯০ বছর বয়সী মার্গারেট কেনান।
তিনি নর্দার্ন আয়ারল্যান্ডের এনিস্কিলেন শহরের বাসিন্দা।

এর আগেই দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছিল যে, ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) মঙ্গলবার থেকে টিকাদান কর্মসূচি শুরু করবে।
জরুরি ভিত্তিতে ছাড়পত্র পাওয়ার পর বৃহস্পতিবার যুক্তরাজ্যে পৌঁছায় মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজারের তৈরি করোনাভাইরাসের টিকা।
এরপর থেকেই অপেক্ষার প্রহর শুরু হয়।

অবশেষে সেই কাঙ্ক্ষিত সময়ের দেখা মিলল। বিশ্বে প্রথমবারের মতো যুক্তরাজ্যে করোনা টিকার কর্মসূচি শুরু হলো।
স্থানীয় সময় সকালে কনভেন্ট্রির ইউনিভার্সিটি হাসপাতালে করোনার ভ্যাকসিন নিয়েছেন মার্গারেট। তাকে ইঞ্জেকশনের মাধ্যমে করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.