পাঁচ মাসে সর্বনিম্ন করোনা শনাক্তের রেকর্ড ভারতে

ভারতে নিয়ন্ত্রণহীন করোনা লাগাম টেনেছে গত ২৪ ঘণ্টায়।
পাঁচ মাসের মধ্য গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন রোগী শনাক্ত হয়েছে দেশটিতে।
এই সময়ে শনাক্ত হয়েছেন ২৬ হাজার ৫৬৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩৮৫ জনের।
সরকারের স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য থেকে এই পরিসংখ্যান পাওয়া গেছে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের প্রতিদিনের শনাক্ত ও মৃত্যুহার গত ১০ জুলাই থেকে কম রেকর্ড হয়েছে গত ২৪ ঘণ্টায়।
মৃত্যুও নেমে এসেছে ৪শ’র নিচে। নতুন করে ৩৮৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪০ হাজার ৯৫৮ জনে।
আর মোট আক্রান্তের সংখ্যা ৮৭ লাখ ছাড়িয়েছে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯ হাজার মানুষ।
এ নিয়ে মোট প্রায় ৮২ লাখ মানুষ সুস্থ্ হয়েছেন। সুস্থতার হার ৯৪ দশমিক ৬ শতাংশ।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.