চীনে প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাব হওয়ার প্রায় এক বছর হয়ে গেল।
এর মধ্যেই ২১৮টির বেশি দেশ ও অঞ্চলে প্রভাব বিস্তার করেছে এই ভাইরাস।
তবে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র।
করোনার কারণে দেশটিতে লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়েছে।
ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিশ্বের পরাশক্তির এই দেশ।
করোনার ধাক্কায় মার্কিন ডলারের মূল্যও আগের তুলনায় অনেক কমে গেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা বলছেন, খুব শিগগিরই এই অবস্থার পরিবর্তন ঘটবে বলে মনে করেন না তারা।