ব্রেক্সিট: চুক্তি করতে এবার ব্রাসেলস যাচ্ছেন বরিস জনসন

ব্রেক্সিট-পরবর্তী ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়ানের সঙ্গে আলোচনায় বসতে চলতি সপ্তাহেই বেলজিয়ামের ব্রাসেলস যাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

মঙ্গলবার এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
এমন ঘোষণা এসেছে দুজনের মধ্যে আয়োজিত ফোনালাপ ব্যর্থ হওয়ার পর।
তবে তাদের এই সাক্ষাতে কোনো শর্ত থাকছে না।
এখন পর্যন্ত আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার সময়সীমার বাধ্যবাধকতা রয়েছে।

সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করলেও দুপক্ষ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে চলা আলোচনায় এখনও মৎস্য আহরণ ও বাণিজ্য প্রতিযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বেশ মতানৈক্য রয়ে গেছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.