বড়দিন নিয়ে উদ্বিগ্ন ফাউসি

আসন্ন বড়দিনের পর করোনাভাইরাসের সংক্রমণ আরো বাড়তে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি।
তিনি বলেন বড়দিন পরবর্তী করোনা অবস্থা থ্যাংকস গিভিং ডে এর চেয়ে আরো ভয়াবহ হতে পারে।

ড. অ্যান্থনি ফাউসি জানিয়েছেন, থ্যাংকস গিভিং ডে’র চেয়ে বড়দিন ঘিরেই তার উদ্বেগ বেশি। কারণ ছুটি আরো বেশি দীর্ঘ। এজন্য পরিস্থিতি আরো বেশি জটিল হবে।

যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে দুই লাখের মত মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।
ক্যালিফোর্নিয়ায় নতুন করে লকডাউন জারি করা হয়েছে সেই সাথে অন্যান্য রাজ্যে রেকর্ড সংক্রমণ বেড়েছে।
তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৫৫ লাখ ৯১ হাজার ৭০৯ জন।
মৃত্যু হয়েছে দুই লাখ ৯৩ হাজার ৩৯৮ জনের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.