করোনা ভ্যাকসিন থেকে বঞ্চিত হতে যাচ্ছে দরিদ্র দেশগুলো

ধনী দেশগুলো ইতোমধ্যেই করোনার ভ্যাকসিনের সরবরাহ মজুত করে ফেলছে।
ফলে বিশ্বের বিভিন্ন দরিদ্র দেশের ৯০ ভাগ জনগোষ্ঠী আগামী বছর ভ্যাকসিন থেকে বঞ্চিত হবে বলে নতুন এক গবেষণায় জানানো হয়েছে।খবর আল জাজিরার।

দরিদ্র দেশে টিকা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা প্রতিষ্ঠান দ্য পিপল’স ভ্যাকসিন অ্যালায়েন্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ধনী দেশগুলো তাদের জনসংখ্যার তিনগুণ বেশি ভ্যাকসিনের ডোজ নিশ্চিত করে রেখেছে।

৬৭টি দরিদ্র দেশের প্রতি ১০ জনের মাত্র একজন ভ্যাকসিন পাবে বলে সতর্ক করেছে ভ্যাকসিন অ্যালায়েন্স।
এই জোটে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অক্সফামের মতো মানবাধিকার প্রতিষ্ঠানগুলোও রয়েছে।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.