ইউরোপীয়ান মেডিসিন এজেন্সির সার্ভারে সাইবার হামলা চালিয়ে ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিনের নথি চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় তদন্ত চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইএমএ।
তবে সাইবার হামলায় এই ভ্যাকসিন দুটির অনুমোদনে কোনো প্রভাব ফেলবে না বলেও আশ্বস্ত করেছে তারা।
কিন্তু হামলা সম্পর্কে বিস্তারিত কোন তথ্য প্রকাশ করে নি ইএমএ।
দ্যা গার্ডিয়ান বুধবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।
এ ঘটনায় বায়োএনটেকের পক্ষ থেকেও একটি বিবৃতি দেয়া হয়েছে।
বিবৃতিতে তারা জানায়, ফাইজার এবং বায়োএনটেকের কোভিড-১৯ ভ্যাকসিনের ‘ক্যানডিডেট বিএনটি১৬২বি ’ সম্পর্কিত তথ্য ইএমএ’র সার্ভারে রাখা ছিল।
আমরা জেনেছি বেআইনিভাবে কেউ সার্ভারে ঢুকে পড়েছে।
তবে, এই হামলা ভ্যাকসিন অনুমোদনের সময়সীমায় কোনো প্রভাব ফেলবে না।