ভারতের কর্ণাটকে গরু জবাই বন্ধে প্রস্তাব পাস, কঠোর শাস্তির বিধান

ভারতের কর্ণাটক রাজ্যের বিধানসভায় হট্টগোলোর মধ্য দিয়ে বিতর্কিত গরু জবাইবিরোধী প্রস্তাব পাস হয়েছে।
প্রস্তাবের বিরোধিতা করে এ সময় সভা বর্জন করে কংগ্রেস।

গবাদিপশু জবাইরোধ এবং সুরক্ষা প্রস্তাব ২০২০-এ, রাজ্যে গরু জবাই সম্পূর্ণভাবে নিষিদ্ধের আহ্বান জানানো হয়।
যারা গরু চোরাচালান, অবৈধ পরিবহন, গরুর প্রতি নৃশংসতা এবং জবাইয়ের সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

বুধবার বিধানসভায় প্রস্তাবটি পাস হয়।
ভারতের বার্তা সংস্থা পিটিআইকে কর্ণাটকের আইন এবং সংসদবিষয়ক মন্ত্রী জেসি মধুস্বামী বলেন, হ্যাঁ প্রস্তাবটি বিধানসভায় পাস হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.