তেহরানের রাষ্ট্রদূতকে কালো তালিকাভুক্তির একদিন পর ইয়েমেনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার হেনজেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন হামলায় ভূমিকা রাখার অভিযোগে তার ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মার্কিন নেতৃত্বাধীন জোট ইয়েমেনে যে হামলা চালিয়েছে, তা চলমান “শতাব্দীর বৃহত্তম ট্র্যাজেডি” বলেও উল্লেখ করা হয়েছে।
বুধবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইয়েমেনের নিরীহ মানুষের ওপর গণহত্যা, সৌদি জোটকে অর্থ, অস্ত্র ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা করা, ইয়েমেনের ওপর অমানবিক অবরোধ আরোপ করা, দেশটিকে বিভক্ত করার প্রচেষ্টা, রাজনৈতিক উপায়ে ইয়েমেন সংকট সমাধানে বাধা দেওয়াসহ আরো কিছু অপরাধে ভূমিকা রাখায় হেনজেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে জানিয়েছে তারা।
আরও খবর