চীনে বিমানকর্মীদের ডায়াপার পরতে নির্দেশনা

করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকিপূর্ণ গন্তব্যে চলাচলকারী বিমানের কর্মীদের (কেবিন ক্রু) ডায়াপার পরার নির্দেশনা জারি করেছে চীন।
এছাড়া তাদের বিমানের টয়লেট ব্যবহার না করার নির্দেশনাও দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

করোনা সংক্রমণ রোধে তারা ৩৮ পাতার বিস্তর নির্দেশনা জারি করেছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, যেসব দেশ বা অঞ্চলে প্রতি ১০ লাখে ৫০০ জনের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন এমন রুটে চলাচলকারী যাত্রীবাহী বিমানের কর্মীদের এসব নির্দেশনা মানতে হবে। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় রুটের ক্ষেত্রেই এই নির্দেশনা প্রযোজ্য।
ডায়াপার পরা, টয়লেটে যাওয়া বারণ ছাড়াও আরো বেশকিছু নির্দেশনা মানতে হবে কর্মীদের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.