করোনাভাইরাসের তথ্য নিয়ে সংশয় জানানোয় কিমের বোনের হুমকি

উত্তর কোরিয়ার করোনাভাইরাসের সংক্রমণের তথ্য নিয়ে সংশয় প্রকাশ করায় কিম জং উনের বোন কিম ইয়ো জংয়ের তোপের মুখে পড়েছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
এজন্য দক্ষিণ কোরিয়াকে চড়া মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছেন কিমের প্রভাবশালী বোন ইয়ো জং।

দি গার্ডিয়ান জানায়, গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কিয়াং-হা উত্তর কোরিয়ার করোনা সংক্রমণের তথ্য নিয়ে সংশয় প্রকাশ করেন।
তিনি বলেন, ‘করোনা মহামারির এক বছর পরও উত্তর কোরিয়া করোনামুক্ত, এই কথা বিশ্বাস করা কঠিন।’

তিনি বলেন, ‘উত্তর কোরিয়ার এই দাবি যাচাই করা অনেক কঠিন, তবে বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাস থেকে পালিয়ে থাকা অসম্ভব।
আবার জানুয়ারির শেষ দিকে সীমান্তে কঠোর নিয়ন্ত্রণসহ আন্তর্জাতিক ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করে তারা।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.