বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাত কোটি ছাড়াল

সারাবিশ্বে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে সাত কোটি সাত লাখ ১১ হাজার তিনশ ৬৮ জন এবং মারা গেছে ১৫ লাখ ৮৮ হাজার দু’শ ৪৭ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে চার কোটি ৯১ লাখ ৩৯ হাজার পাঁচশ ৫৮ জন।
বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৯৯ লাখ ৮৩ হাজার পাঁচশ ৬৩ জন।

আক্রান্তদের মধ্যে এক লাখ ছয় হাজার সাতশ ১০ জনের অবস্থা গুরুতর। সেই হিসেবে গুরুতর অবস্থায় আছে শূন্য দশমিক ৫০ শতাংশ রোগী। বাকি ৯৯.৫ শতাংশের অবস্থা স্থিতিশীল।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র।
এরপর যথাক্রমে রয়েছে- ভারত, ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, তুরস্ক, স্পেন ও আর্জেন্টিনা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.