ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ চুক্তির পরপরই মরক্কোর কাছে ১০০ কোটি (এক বিলিয়ন) মার্কিন ডলার সমমূল্যের অস্ত্র বিক্রি করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ইতোমধ্যেই দেশটির কংগ্রেসে এ সংক্রান্ত একটি নোটিশ পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন।
বেনামি সূত্রের বরাতে শুক্রবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সূত্রের মতে, মরক্কোকে চারটি ড্রোন এবং দূর-নিয়ন্ত্রিত গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র।
গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মরক্কো-ইসরায়েল সম্পর্কোন্নয়ন চুক্তির প্রশংসা করার পরপরই প্রথমবারের মতো অস্ত্র বিক্রির খবর প্রকাশ করে রয়টার্স।