করোনাভাইরাসে চরম ব্যবসায়িক মন্দার মুখে মার্কিন রেস্তোরাঁ ব্যবসায়ীরা।
১ লাখের বেশি রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে, বন্ধের পথে আরো প্রায় দশ হাজার দোকান।
চলতি বছরেই প্রায় ২৪ হাজার কোটি ডলার ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
মহামারি করোনা বিশ্বজুড়ে এরই মধ্যে কয়েক লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
বিরূপ ছাপ রেখে যাচ্ছে বৈশ্বিক অর্থনীতির ওপরও।
করোনায় আক্রান্ত ও মৃতের রেকর্ড যুক্তরাষ্ট্রের। দেশটির জাতীয় রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন জানিয়েছে, মহামারির থাবায় এরই মধ্যে ১ লাখ ১০ হাজারেরও বেশি রেস্তোরাঁ বন্ধ করতে বাধ্য হয়েছেন মালিকরা।
সরকারি প্রণোদনা না পেলে আগামী তিন সপ্তাহের মধ্যে আরো ১০ হাজারের বেশি রেস্তোঁরা ও ক্যাটারিং সেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ম্যাকডোনাল্ডসের ১৪ হাজার আউটলেটের মধ্যে ২শ’টি এ বছর স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে।