মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সীমান্ত এখনই খোলা হচ্ছে না।
করোনাভাইরাস মহামারির কারণে আরও কিছুদিন এই সীমান্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। শুক্রবার এক ঘোষণায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, আগামী ২১ জানুয়ারি পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে।
এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, দু’দেশের মধ্যকার সীমান্ত বন্ধ রাখার বিষয়ে কানাডা এবং যুক্তরাষ্ট্র একমত হয়েছে।
আগামী ২১ জানুয়ারি পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।
এর আগে গত মার্চে করোনাভাইরাসের প্রকোপ কমিয়ে আনতে প্রাথমিকভাবে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়।
তারপর থেকে প্রায় বেশ কয়েকবার নতুন করে নিষেধাজ্ঞা নবায়ন করা হয়েছে।
এখন পর্যন্ত শুধুমাত্র পণ্যদ্রব্য বাণিজ্য এবং প্রয়োজনীয় ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।