এবার শাহজালাল বিমানবন্দরে এয়ার এশিয়ার লাখ টাকা জরিমানা

করোনামুক্ত সনদ ছাড়া যাত্রী পরিবহন সম্পূর্ণ নিষেধ থাকলেও মালয়েশিয়া থেকে করোনাভাইরাসে পজিটিভ এক যাত্রীকে নিয়ে এসেছে এয়ার এশিয়া এয়ারলাইন্স।
এ অপরাধে এয়ারলাইন্সটিকে গুনতে হয়েছে লাখ টাকা জরিমানা।

করোনা পজিটিভ সনদ নিয়ে দেশা ফেরা ওই যাত্রী একজন প্রবাসী শ্রমিক।
তাকে চিকিৎসার জন্য হাসপাতালে রেফার করা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনাভাইরাস পজিটিভ সনদ নিয়ে ওই যাত্রীকে এয়ারলাইন্স কর্তৃপক্ষ কীভাবে নিয়ে এলো সে বিষয়ে কেউ সুস্পষ্ট উত্তর দিতে পারেননি।
তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করেছে।

জানা গেছে, শনিবার রাত ১১টা ৫৬ মিনিটে মালয়েশিয়ার কুয়ালামপুর থেকে এয়ার এশিয়া এয়ারলাইন্সযোগে ওই প্রবাসী কর্মী (করোনা পজিটিভ রোগী) নিয়ে দেশে ফেরেন।
লেখাপড়া তেমন জানেন না। যাত্রীদের সঙ্গে আলাপকালে জানতে পারেন তিনি করোনা পজিটিভ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.