মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী বিক্ষোভে ট্রাম্প সমর্থক ও ট্রাম্প বিরোধীদের মধ্যকার সংঘর্ষে শনিবার অন্তত আট ব্যক্তি আহত হয়েছেন।
ডিসি মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।
ঘটনাস্থল থেকে সন্ধ্যা ৭টার দিকে আট ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।
এদের মধ্যে চার জন ছুরিকাহত যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ডিসি মেয়র মুরিয়েল বাউসারের কার্যালয়।
আহত বাকি চার জনের মধ্যে দু’জন পুলিশ সদস্যও রয়েছেন।
ঘটনাস্থল থেকে ২৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ‘স্টপ দ্য স্টিল’ শিরোনামে শনিবার দেশ জুড়ে প্রতিবাদ র্যালি ও প্রার্থনা কর্মসূচীর ডাক দেয় ট্রাম্প সমর্থকরা।
ওয়াশিংটনে সুপ্রিম কোর্ট ও ফ্রিডম প্লাজার সামনে তারা সমাবেশের আয়োজন করে।
এদের সমাবেশের পাশেই আরেকটি সমাবেশ করে ট্রাম্প-বিরোধীরা।
এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।