প্যারিস চুক্তিতে যুক্ত হওয়ার সময় জানালেন কমলা

নব-নির্বাচিত মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ৩৯ দিনের মধ্যে প্যারিস জলবায়ু চুক্তিতে বাইডেন-হ্যারিস প্রশাসন আবারও যুক্ত হবে।
তিনি আরও বলেন, আবারও জলবায়ু সঙ্কট মোকাবিলায় বিশ্বব্যাপী শীর্ষস্থান দখর করবে যুক্তরাষ্ট্র।

যদিও এই ৩৯ দিন এখন থেকে নাকি তারা ক্ষমতা গ্রহণের পর থেকে, সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেননি কমলা হ্যারিস।

এদিকে নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ক্ষমতা গ্রহণের পর প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে তিনি আবারও ফিরিয়ে নিয়ে যাবেন।

গতকাল প্যারিস জলবায়ু চুক্তির পঞ্চম বার্ষিকী উদযাপন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এক ভার্চুয়াল সমাবেশে মিলিত হয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.