আমিরাত ও তুরস্কের মধ্যে ফ্লাইট চালু চলতি সপ্তাহে

এভিয়েশন নিউজ ডেস্ক:

কোভিড-১৯ মহামারী শুরুর পর সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের মধ্যে বন্ধ হওয়া বিমান
ফ্লাইট চলতি সপ্তাহে আবার চালু হচ্ছে। খবর ব্লুমবার্গ।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ফ্লাইডুবাইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ১৭ ডিসেম্বর থেকে দুবাই ও ইস্তাম্বুলের মধ্যে বিমান পুনরায় চালু করবে।

টার্কিশ এয়ারলাইন্স কয়েক দিনের মধ্যে এই রুটটি আবার চালু করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে সংস্থাটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.