অ্যাটর্নি জেনারেলকে সরিয়ে দেবেন ডোনাল্ড ট্রাম্প!

প্রেসিডেন্ট নির্বাচন ইস্যুতে সুপ্রিম কোর্টের রায় বিপক্ষে যাওয়ায় অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের ওপর ক্ষেপেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার রায়ের পর তিনি বারকে চাকরিচ্যুতির বিষয়টিও তুলছিলেন বলে জানা গেছে।

২০ জানুয়ারিতে বিদায় নেওয়ার আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারকে সরিয়ে দেবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
বিষয়টি সম্পর্কে জানেন এমন একটি সূত্র সিএনএনকে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে আশঙ্কা প্রকাশ করেন যে, নভেম্বরের ভোটের আগে উইলিয়াম বার হান্টার বাইডেনের কর ফাঁকির বিষয়টি তদন্ত ও প্রকাশ করতে পারতেন।
কিন্তু তিনি সেটি করেননি।
উইলিয়াম বার ২০ জানুয়ারির আগেই বিদায় নিতে চান এমন তথ্যেও ট্রাম্প হতাশা প্রকাশ করেন। তার ধারণা, বার নিজেকে রক্ষা করতেই এমনটি করার চিন্তা করছেন। প্রেসিডেন্ট ট্রাম্প কর্মকর্তাদের বলেন, তিনি বারের স্থলে কাউকে বসাতে চান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.