‘হোয়াইট হাউসের কর্মীদের এখনই ভ্যাকসিন নয়’

মার্কিন যুক্তরাষ্ট্রে সোমবার থেকে ভ্যাকসিন কার্যক্রম শুরু হচ্ছে।
প্রথম দফার ভ্যাকসিন কর্মসূচির আওতায় হোয়াইট হাউসের কর্মীদের ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও তা এখনই হচ্ছে না।
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হোয়াইট হাউসের কর্মীদের আরও কিছুদিন পরে ভ্যাকসিন দেওয়া হবে।

এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন যে, ট্রাম্প প্রশাসনের জেষ্ঠ্য সদস্যদের প্রথম দফায় ভ্যাকসিনের ডোজ দেওয়া হবে।
গত শনিবার ফাইজার এবং বায়োএনটেকের তৈরি করোনার ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
এই ঘটনাকে উল্লেখযোগ্য মাইলফলক বলে বর্ণনা করা হয়েছে।

ভ্যাকসিন বিতরণ তদারকি করার দায়িত্বে থাকা জেনারেল গুস্তাভ পার্না জানিয়েছেন, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে ৩০ লাখ ডোজ ভ্যাকসিন পৌঁছে যাবে।
প্রথম দফায় হোয়াইট হাউস কর্মীদের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা আগে থেকেই ছিল।
কিন্তু এই পরিকল্পনা সমন্বয় করার কথা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.