মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার প্রথম টিকা নিলেন নার্স সান্ড্রা

যুক্তরাষ্ট্রে করোনার গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে সোমবার।
আর দেশটিতে প্রথম টিকা নিয়েছেন ৫২ বছর বয়সী নিউইয়র্কের নার্স সান্ড্রা লিন্ডসে।
এছাড়া অন্যদের টিকা দেয়ার লক্ষ্যে ৫০টি রাজ্যে ফাইজার-বায়োএনটেকের ৩০ লাখ সরবরাহ করা হয়েছে।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ এখনো ঊর্ধ্বমুখী।
পুরো ডিসেম্বরজুড়ে এই অবস্থা অব্যাহত থাকার আশঙ্কা করে শুক্রবার বিশেষজ্ঞরা টিকার জরুরি অনুমোদন দেন।
এরপর শনিবার সরকারিভাবে যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিনের জরুরি ব্যবহারের ছাড়পত্র দেয় খাদ্য ও ওষুধ প্রশাসন বিভাগ (এফডিএ)।

এরপর সোমবার টিকা দেয়া শুরু হয় যুক্তরাষ্ট্রে।
আর প্রথম টিকাটি নেন নিউইয়র্কের লং আইল্যান্ড জিউস মেডিকেল সেন্টারের আইসিইউয়ের নার্স সান্ড্রা লিন্ডসে।
তার এই টিকা নেয়ার দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে। নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো টুইটারে টিকা দেয়ার ছবি প্রকাশ করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.