শ্বশুর হারালেন সাকিব আল হাসান

শ্বশুর গুরুতর অসুস্থ থাকায়, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল না খেলেই মার্কিন যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
তবে পৌঁছানোর আগেই পেয়েছেন দুঃসংবাদ। মারা গেছেন তার শ্বশুর।

সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী সাকিবের শ্বশুর মমতাজ উদ্দিন দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগছিলেন।
কিছুদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ফলে শ্বশুরের পাশে থাকতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন এ অলরাউন্ডার।
কিন্তু তাকে আর জীবিত দেখা হলো না তার।

এর আগে জুয়াড়ির প্রস্তাব গোপন করে ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ হওয়ার পর প্রায় পুরোটা সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেন সাকিব আল হাসান।
২৯ অক্টোবর নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর দেশে ফেরেন তিনি।

ক্রিকেটে ফেরেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মাধ্যমে।
খেলছিলেন জেমকন খুলনার হয়ে। তার দল উঠেছিল ফাইনালেও।
তবে শ্বশুরকে দেখতে ফাইনাল না খেলেই আবারও যুক্তরাষ্ট্রে ছুটে যান সাকিব।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.