এ এক ঐতিহাসিক মুহূর্ত।
দীর্ঘ ৪০ বছরের বেশি সময় পর চাঁদ থেকে নতুন নমুনা নিয়ে সফলভাবে চীনের মঙ্গোলিয়ার সিজিয়ান প্রদেশের পূর্বনির্ধারিত স্থানে ফিরে আসে চীনের চন্দ্রযান চ্যাং ই ফাইভ।
স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে এটি অবতরণ করে।
নতুন নমুনা সংগ্রহের মধ্য দিয়ে ভূতত্ত্বের আরো সুক্ষ্ম গবেষণার পাশাপাশি পৃথিবীর আদি ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।
চ্যাং ই ফাইভকে নিতে আগে থেকেই প্রস্তুত ছিলো উদ্ধারকারী দল।
হেলিকপ্টার থেকে প্রথমে ইনফ্র্যারেড ক্যামেরায় দেখতে পান তারা।
মাত্র এক মাসেরও কম সময়ের মধ্যে সফলভাবে পৃথিবীতে ফিরেছে চ্যাং ই ফাইভ।
এ অভিযানে চাঁদ থেকে সব মিলিয়ে দুই থেকে চার কেজি মাটি ও পাথর সংগ্রহ করা হয়েছে।