শপথগ্রহণের অনুষ্ঠান বাড়ি থেকে দেখুন: জো বাইডেন

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেন ক্যাপিটাল হিলে শপথ নিতে চলেছেন। বাইডেন ও কমলা হ্যারিস ২০২১ সালের ২০ জানুয়ারি শপথ নেবেন।

কিন্তু প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠান যেন করোনা সংক্রমণের আড়ত না হয়ে ওঠে, সে জন্য আগে থেকেই চূড়ান্ত সতর্ক নবনির্বাচিত প্রেসিডেন্টের দল।

বাইডেন টিমের পক্ষ থেকে গতকাল প্রথমবারের জন্য শপথগ্রহণ নিয়ে গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন অনুষ্ঠানের প্রধান মাজু ভার্গিস।
প্রথমে তিনি জানিয়ে দিয়েছেন, সংক্রমণ বাঁচিয়ে কীভাবে সুষ্ঠু অনুষ্ঠানের আয়োজন করা যায়, সেটাই তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আগামী ২০ জানুয়ারি ক্যাপিটাল হিলের পশ্চিমাংশে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন।
সে জন্য এরই মধ্যেই মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে গেছে।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.