ভ্যাকসিন নিচ্ছেন জো বাইডেন

আগামী সপ্তাহে করোনা ভ্যাকসিন নেবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার বাইডেনের নির্বাচনী অফিসের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে মার্কিন গণমাধ্যম।

ভ্যাকসিন নিয়ে জনগণের মধ্যে আস্থা তৈরি করতেই বাইডেন ভ্যাকসিন গ্রহণ করবেন বলে জানানো হয়।

এদিকে, স্থানীয় সময় শুক্রবার বিদায়ী মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার পরিবার ভ্যাকসিন গ্রহণ করবেন বলে জানা গেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানানো হলেও কবে নাগাদ তারা গ্রহণ করবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.