শহিদুল ইসলামের করা টুর্নামেন্টের শেষ বলটিকে বাউন্ডারির ওপারে পাঠিয়ে দিলেন নাহিদুল ইসলাম।
কিন্তু সেই ছক্কায় আর কোনো লাভ হলো না গাজী গ্রুপ চট্টগ্রামের।
৫ রানে হেরে যেতে হলো পুরো টুর্নামেন্টে দাপটের সঙ্গে খেলা দলটিকে।
উল্টো জয় হলো অভিজ্ঞতার।
চট্টগ্রামকে হারিয়ে বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপা জিতে নিলো জেমকন খুলনা।
খুলনার করা ১৫৫ রানের জবাবে ৬ উইকেট হারিয়ে ১৫০ রানে থেমে যেতে হলো মোহাম্মদ মিঠুনের চট্টগ্রামকে।
৫ রানের জয়ে শিরোপা উল্লাসে মেতে উঠলো মাহমুদউল্লাহ রিয়াদ এবং মাশরাফি বিন মর্তুজার খুলনা।