করোনার ভ্যাকসিন নিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
হোয়াইট হাউসে শুক্রবার সকালে টেলিভিশনে সরাসরি ভ্যাকসিন গ্রহণ করেন তিনি।
হোয়াই হাউস জানিয়েছে, মার্কিন জনগণের মধ্যে ভ্যাকসিনের নিরাপত্তা ও কার্যকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
পেন্সের স্ত্রী ক্যারেন পেন্স ও যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল জেরোমে অ্যাডামসও হোয়াট হাউসের এই ইভেন্টে ভ্যাকসিন নিয়েছেন।
গত সোমবার যুক্তরাষ্ট্র ফাইজার/বায়োএনটেকের তৈরি ভ্যাকসিনের অনুমোদন দেয়।
ট্রায়ালে এই ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৯৫ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।