‘এত খারাপ ব্যাটিং কোনোদিন করিনি’

বিশ্বসেরা ব্যাটিং লাইন-আপ মাত্র ৩৬ রানে অল-আউট।
এমন পারফরমেন্সের পর লজ্জায় মুখ ঢাকারই কথা ভারতীয় ক্রিকেট দলের।
সেটিই হয়েছে ভারতের অধিনায়ক বিরাট কোহলির। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে গুটিয়ে আড়াই দিনেই দিবা-রাত্রির টেস্ট ৮ উইকেটে হারল ভারত। ম্যাচ শেষে হতাশায় ডুব দিয়েছেন ভারত অধিনায়ক কোহলি।

ভারত অধিনায়ক বলেন, ‘এইভাবে হারের অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
৬০ রানের মতো লিড নিয়ে আমরা তৃতীয় দিন ব্যাট করতে নেমেছিলাম।
তখনই ধস নামল।
২ দিন ধরে কঠিন পরিশ্রম করে ম্যাচে নিজেদের ভাল জায়গায় নিয়ে যাওয়ার পর একটা ঘন্টায় এত খারাপ গেল যে, সেখান থেকে পরিস্থিতি হাতের বাইরে চলে গেল।
মাত্র এক ঘন্টায় এমন জায়গায় নেমে গেলাম, যেখান থেকে জয় পাওয়া আসলে অসম্ভব।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.