আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে রকেট হামলা

আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের বাগরাম বিমান ঘাঁটিতে শনিবার সকালে রকেট হামলার ঘটনা ঘটেছে।
তবে হামলায় বিমান ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।
খবর এএফপির।

এ প্রসঙ্গে পারওয়ান প্রদেশের মুখপাত্র ওয়াহিদা শাহকার জানিয়েছেন, বাগরাম বিমান ঘাঁটিতে সকাল ৬টায় রকেট হামলার ঘটনা ঘটেছে। হামলায় ব্যবহৃত একটি গাড়িতে থাকা আরও সাতটি রকেট পুলিশ নিষ্ক্রিয় করেছে।

ন্যাটোর এক কর্মকর্তাও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বাগরাম ঘাঁটিকে লক্ষ্য করে রকেটগুলো ছোড়া হয়েছিল। প্রাথমিক খবরে কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি এবং বিমান ঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়নি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.