মার্কিন যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যে স্টোর বন্ধ করেছে অ্যাপল

করোনাভাইরাস মহামারির কারণে সারাবিশ্বেই ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে।
এর প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্যেও। ছোট, মাঝারিসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ হয়ে যাচ্ছে।
ফলে লাখ লাখ মানুষ চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছেন।

বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোও করোনার ধাক্কা সামলাতে পারছে না।
তারাও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
শনিবার অ্যাপলের এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ৫৩টি এবং যুক্তরাজ্যে ১৬টি স্টোর বন্ধ করে দেওয়া হয়েছে।

নতুন করে করোনা সংক্রমণ বাড়তে থাকায় এবং যুক্তরাজ্যে নতুন করে কড়াকড়ি আরোপের কারণে সাময়িক সময়ের জন্য এসব স্টোর বন্ধ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.