মনের বর্তমান অবস্থা জানালেন লিওনেল মেসি

লিওনেল মেসির মাথায় হয়তো অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
বার্সেলোনায় ভবিষ্যৎ নিয়ে এখন পর্যন্ত কোনও স্থিরতা আসেনি।
৩০ জুন শেষ হতে যাচ্ছে তার বর্তমান চুক্তির মেয়াদ।
এই অবস্থায় মনের মধ্যে কী হচ্ছে, তা আর্জেন্টাইন ফরোয়ার্ড জানালেন এক সাক্ষাৎকারে।

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বার্সা বিধ্বস্ত হওয়ার পর আকস্মিক এক ব্যুরোফ্যাক্সে মেসি ন্যু ক্যাম্প ছাড়ার ঘোষণা দেন।
কিন্তু রিলিজ ক্লজ জটিলতায় পড়ে যান ছয়বারের ব্যালন ডি’অর জয়ী।
ভালোবাসার ক্লাবকে আদালতে আনতে চান না বলে বাধ্য হয়ে থেকে যেতে হয়েছে আরও এক মৌসুমের জন্য।
তবে বার্সার সঙ্গে সম্পর্কটা আরও বাড়িয়ে নেবেন নাকি জানুয়ারিতে অন্য কোনও গন্তব্য ঠিক করে ফেলবেন জানা যায়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.