প্রত্যেক মার্কিনিকে ১৮০০ ডলার দেওয়ার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের

মার্কিন যুক্তরাষ্ট্রে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় পাস হওয়া বিলে প্রত্যেক মার্কিনিকে ৬০০ ডলার করে এককালীন দেওয়ার কথা বলা হয়েছে।
ট্রাম্প এটি বাড়িয়ে ১৮০০ ডলার করার প্রস্তাব দিয়েছেন। কয়েক মাসের রাজনৈতিক বিবাদের পর সোমবার রাতে প্রায় ৯০ হাজার কোটি ডলারের একটি প্রণোদনা প্যাকেজ সংক্রান্ত বিলটি সিনেটে পাস হয়।

তবে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের জন্য এই ‘উদ্দীপনা প্যাকেজের’ সংশোধন চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্যাকেজ থেকে ‘অপ্রয়োজনীয় ও অপব্যয়ের খাত’ বাদ না দিলে তাতে স্বাক্ষর না করার হুমকিও দিয়েছেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘অতি শিগগির কংগ্রেস যেন এই বিল থেকে অপ্রয়োজনীয় ও অপব্যয়ের খাতগুলো বাদ দিয়ে একটি যুতসই বিল আমার কাছে পাঠায়।’
বিলে প্রত্যেক আমেরিকানকে ৬০০ ডলার করে এককালীন দেওয়ার কথা বলা হয়েছে।
তবে ট্রাম্প এটি ১৮০০ ডলার করার প্রস্তাব দিয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.