ভারতের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রধানমন্ত্রী মোদীকে ‘চিফ কমান্ডার অব দ্য লিজিওন অব মেরিট’ সম্মাননা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এটি এমন একটি সম্মাননা, যা শুধু রাষ্ট্রনেতারাই পান।
প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে যেভাবে ক্রমশ ভারত বিশ্বের মধ্যে একটি বড় শক্তি হিসেবে উঠে আসছে, এই সম্মান তারই স্বীকৃতি বলে জানিয়েছেন মার্কিন জাতীয় সুরক্ষা উপদেষ্টা রবার্ট ও ব্রায়েন।
হোয়াইট হাউজে নরেন্দ্র মোদীর হয়ে এই সম্মাননা গ্রহণ করেন আমেরিকায় অবস্থিত ভারতীয় রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধু।
তার হাতে এই মানপত্রটি তুলে দেন মার্কিন জাতীয় সুরক্ষা উপদেষ্টা রবার্ট ও ব্রায়েন।