ভারত নিয়ে পম্পেওকে চিঠি মার্কিন কংগ্রেস সদস্যদের

ভারতে কৃষকদের আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন কংগ্রেস সদস্যরা।
এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর কাছে চিঠি লিখেছেন কংগ্রেসের ৭ সদস্য। চিঠিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে এই প্রসঙ্গ উত্থাপনের অনুরোধ জানিয়েছেন তারা।
বুধবার কৃষক আন্দোলন নিয়ে পম্পেওর কাছে এই চিঠি লিখেছেন ইন্দো-আমেরিকান প্রমীলা জয়পালসহ ৭ জন কংগ্রেস সদস্য।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের নতুন ৩টি কৃষি আইনের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছেন কৃষকেরা, তা নিয়ে উদ্বিগ্ন বলে চিঠিতে জানিয়েছেন তারা।
যুক্তরাষ্ট্রের শিখ সম্প্রদায়ের উপরেও যে এই আন্দোলনের প্রভাব পড়েছে, তা-ও স্পষ্ট করেছেন তারা।
ওই চিঠিতে তারা লিখেছেন, ‘কৃষক আন্দোলন ঘিরে অসংখ্য ইন্দো-আমেরিকান সরাসরি প্রভাবিত হয়েছেন।
কারণ পঞ্জাবে আমাদের পূর্বপুরুষ এবং পরিবারের জমি-বাড়ি রয়েছে।
ভারতে পরিবারের সদস্যদের জন্য উদ্বিগ্ন আমরা।
এই গুরুগম্ভীর পরিস্থিতিতে ভারতীয় বিদেশসচিবের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করছি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.