বড়দিনের উৎসবের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
স্থানীয় মেয়র বলছেন, এটি পরিকল্পিত বোমা হামলা।
এ ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও প্রাণহানির বিষয়টি এখনও নিশ্চিত নয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, শুক্রবার সকাল ৬টার দিকে টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভাইলে একটি মোটর হোম বা রিক্রিয়েশনাল ভেহিকলে (আরভি) বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এর প্রভাবে আশপাশের সবকিছু কেঁপে ওঠে।
এসময় পাশে থাকা তিনটি গাড়িতে আগুন ধরে যায়।
বিস্ফোরণে টেলিকম জায়ান্ট এটিঅ্যান্ডটি’র ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।