দুই বোন মিলে উড়োজাহাজের নাম দেন ‘ধ্রুবতারা’

‘পালকি, অরুণ আলো, আকাশপ্রদ্বীপ, রাঙ্গা প্রভাত, মেঘদূত, ময়ূরপঙ্খী, আকাশবীনা, হংসবলাকা, গাঙচিল, রাজহংস, অচীন পাখি, সোনার তরী ও ধ্রুবতারা।’
সবগুলোই রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান (উড়োজাহাজ) নাম।
এ নামগুলোর সাথে মিশে আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার প্রকৃতি ও পরিবেশের নিবিড় ছোঁয়া।
জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবগুলো উড়োজাহাজের নামকরণ করেছেন। নামকরণে তাকে সহায়তা করেছেন তার ছোট বোন শেখ রেহানা।

রোববার বেলা ১১টা ৪৭ মিনিটে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উড়োজাহাজটির বাণিজ্যিক যাত্রার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী নতুন নতুন উড়োজাহাজের নামকরণ প্রসঙ্গে এসব তথ্য জানান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.