বিদায়বেলায় মধ্যপ্রাচ্যকে বিপুল অস্ত্র দিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

ক্ষমতার শেষপ্রান্তে এসে মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলোকে অত্যাধুনিক সমরাস্ত্রে সাজাতে উঠেপড়ে লেগেছে ট্রাম্প প্রশাসন।
কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতের কাছে রেকর্ড পরিমাণ যুদ্ধাস্ত্র বিক্রির অনুমোদনের পর এবার সৌদি আরব, মিসর, কুয়েতের কাছে বিপুল গোলাবারুদ ও প্রতিরক্ষা সরঞ্জাম পাঠাতে চায় যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার সৌদির কাছে বিপুল পরিমাণ অত্যাধুনিক বোমা বিক্রির অনুমোদনের ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র বিভাগের প্রতিরক্ষা সুরক্ষা সহযোগিতা সংস্থা।
একই সঙ্গে কুয়েতের কাছে চার বিলিয়ন ডলারের এইচ-৬৪ই অ্যাপাচে হেলিকপ্টার, মিসরের কাছে ১০৪ মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম ও যুদ্ধবিমানের জন্য ৬৫ দশমিক ৫ মিলিয়ন ডলারের নির্ভুল লক্ষ্যবস্তু নির্ধারণী যন্ত্রাংশ বিক্রির অনুমোদনও দেওয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.