মধ্যপ্রাচ্য থেকে রণতরী প্রত্যাহার করছে মার্কিন যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্য থেকে নিজেদের রণতরী ‘ইউএসএস নিমিৎজ’ প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।
ওই অঞ্চলে ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নিয়েছে। ফলে সেখানে যুক্তরাষ্ট্রের শক্তি কিছুটা হলেও কমে আসবে।
পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস মিলারের নির্দেশে ‘ইউএসএস নিমিৎজ’ নৌবহরের গত ১০ মাসের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়েছে।
তবে কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে সে ব্যাপারে কিছু জানায়নি পেন্টাগন।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন তিনজন মার্কিন কর্মকর্তা। তবে এটা এখনও ঘোষণা দেয়া হয়নি। আরব উপসাগরে মার্কিন বোমারু বিমান বি-৫২ উড়ে যাওয়ার একদিন পর ইউএসএস নিমিৎজ প্রত্যাহারের এই খবর সামনে এলো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.