মার্কিন যুক্তরাষ্ট্রে জানুয়ারিতে লক্ষাধিক প্রাণহানির শঙ্কা

করোনা মহামারি শুরুর মাত্র কয়েক মাসের মধ্যেই সর্বোচ্চ সংক্রমিত এবং সবচেয়ে বেশি প্রাণহানির শিকার দেশ হিসেবে নাম উঠে আসে যুক্তরাষ্ট্রের।
নতুন বছরের প্রথম মাসে সেখানে আরও ১ লাখ ১৫ হাজার মানুষ করোনায় মারা যেতে পারেন। সম্প্রতি এই ভয়াবহ তথ্য জানিয়েছে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভাল্যুয়েশন।

তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এপর্যন্ত প্রায় সাড়ে তিন লাখ মানুষ প্রাণ হারিয়েছেন।
এর মধ্যে গত ডিসেম্বরেই মারা গেছেন ৭৭ হাজার ৫০০ জন।
সেখানে আক্রান্তের সংখ্যাও দুই কোটি ছাড়িয়ে গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.