কিছু লোকের চেহারায় পার্শ্বপ্রতিক্রিয়া দেখাচ্ছে মডার্নার করোনা ভ্যাকসিন

মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্নার তৈরি করোনার ভ্যাকসিন নিয়ে পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হচ্ছেন কসমেটিক ফেসিয়াল ফিলার ব্যবহারকারীরা।
সম্প্রতি এ বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

প্লাস্টিক সার্জন ডা. আমির করম স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মডার্নার ভ্যাকসিন ট্রায়ালে অংশ নেওয়া কিছু লোকের মুখ ফুলে যাওয়ার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

তিনি বলেন, ৩০ হাজার মানুষের ওপর পরিচালিত মডার্নার ট্রায়ালে তিনজন ফিলার ব্যবহারকারীর পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে।
এটি দেখা গেছে মূলত যেখানে ফিলার বসানো হয়েছে সেখানে; যেমন- ঠোঁট ও মুখে।

এনবিসি৭ নিউজের প্রতিবেদন অনুসারে, পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার একজন অংশগ্রহণকারী ভ্যাকসিন নেওয়ার দুই সপ্তাহ আগে এবং আরেকজন ছয় মাস আগে ফিলার নিয়েছিলেন।

ডা. আমির বিষয়টি ব্যাখ্যা করে বলেন, কেউ যখন ভ্যাকসিন গ্রহণ করেন, তার শরীরে রোগপ্রতিরোধী ক্ষমতা বৃদ্ধি পায়।
এটি শরীরের যেখানে ফিলার প্রবেশ করানো হয়েছে, সেই জায়গাগুলোকে আক্রমণ করতে পারে। এর ফলে শারীরিক প্রদাহ সৃষ্টি হতে পারে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.