নিজের মিথ্যা বলার রেকর্ডও ভাঙলেন ডোনাল্ড ট্রাম্প

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের পর থেকেই নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বহুবার সমালোচিত হয়েছেন ট্রাম্প।
মিথ্যা তথ্য দেওয়া, ভুল কথা বলা, অন্যদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে প্রথম থেকেই আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

এবার ট্রাম্পের সম্পর্কে আরও চমকপ্রদ তথ্য দিল ওয়াশিংটন পোস্ট।
এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প একদিনেই ৫শ বারের বেশি মিথ্যা কথা বলেছেন।
২০২০ সালে ট্রাম্পের মিথ্যা দাবি ও বিভ্রান্তিকর বক্তব্যের এক পরিসংখ্যান তুলে ধরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট একদিনে ৫শ বারের বেশি মিথ্যা কথা বলে নিজের মিথ্যা বলার রেকর্ডও ভেঙে ফেলেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.