৮ চীনা অ্যাপ নিষিদ্ধ করলেন ট্রাম্প

আলিপে ও উইচ্যাট পেসহ চীনা সংস্থার সঙ্গে সম্পর্কিত ৮টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার এই সফটওয়্যার অ্যাপ দিয়ে লেনদেন নিষিদ্ধের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প।

আদেশে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য যারা চীনা সংশ্লিষ্ট সফটওয়্যার অ্যাপ নিয়ন্ত্রণ ও বিকশিত করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

আলিপে এবং উইচ্যাট পে ছাড়াও নিষিদ্ধের তালিকায় রয়েছে ক্যামস্ক্যানার, কিউকিউ ওয়ালেট, শেয়ারইট, টেনসেন্ট কিউকিউ, ভিমেট, ডব্লিউপিএস অফিসের মতো বহুল ব্যবহৃত অ্যাপগুলো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.