ডোনাল্ড ট্রাম্পের বিদায়ে ঝুলে যেতে পারে আফগান শান্তি আলোচনা

নতুন সংঘাতের কারণে নড়বড়ে হয়ে যাওয়া ভঙ্গুর আফগান শান্তি প্রক্রিয়া ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিদায়ে আরও সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

ওয়াশিংটন এবং তালেবানের মধ্যে সই হওয়া দোহা শান্তি চুক্তি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুনর্মূল্যায়ন করতে পারেন বলেও মত তাদের।
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ১৯ বছর ধরে চলা সংঘাত নিরসনে ফেব্রুয়ারিতে কাতারের দোহায় ওই চুক্তি সই হয়।

আনাদোলু এজেন্সিকে পেশোয়ারভিত্তিক আফগান বিষয়ক বিশেষজ্ঞ রাহিমুল্লাহ ইউসুফজাই বলেন, দোহা শান্তি চুক্তির বাস্তবায়ন সংকটের মুখে পড়তে পারে।
বিশেষ করে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি।
এছাড়া, আন্তঃআফগান আলোচনা সত্যিকার অর্থে এগোয়নি। সংঘাত আরও তীব্র হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.