মার্কিন কংগ্রেসে অধিবেশনের সময় নজিরবিহীন হামলাকে ‘বিদ্রোহ’ বলে আখ্যা দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বিবিসি জানায়, নভেম্বরের নির্বাচনে জয় লাভ করা বাইডেনকে আগামী চার বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক অনুমোদনের জন্য বুধবার কংগ্রেসে এক অধিবেশনে বসেন মার্কিন আইনপ্রণেতারা।
সেসময় ট্রাম্পের নামে স্লোগান দিয়ে তার সমর্থকেরা কংগ্রেস ভবন ক্যাপিটলে ঢুকে হামলা ও ভাংচুর চালায়। সেখানে গুলিবিদ্ধ হয়ে এক নারী নিহত হয়েছেন।
ঘটনার প্রতিক্রিয়ায় বাইডেন বলেন, ‘এই হামলা কোনো বিক্ষোভ নয়।
এটি বিদ্রোহ। আমেরিকার গণতন্ত্র আজ আক্রমণের মুখে।’