পার্লামেন্টে বিক্ষোভকারীদের ‘দেশপ্রেমিক’ বললেন ট্রাম্প-কন্যা ইভাঙ্কা

ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেসের ক্যাপিটল ভবনে যারা হামলা-তাণ্ডব চালিয়েছে তাদের দেশপ্রেমিক বলে সংজ্ঞায়িত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প।
বৃহস্পতিবার দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন নির্বাচনে বাজিমাত করার পর জো বাইডেনকে জয়ের প্রশংসাপত্র দিতে বুধবার শুরু হয় মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন।
আর তা নিয়েই শুরু হয় ট্রাম সমর্থকদের তাণ্ডব।
নির্বাচনে পরাজিত হলেও ক্ষমতা ছাড়বেন না বলে আগেই জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

সমর্থকদের পথে নেমে এই ‘কারচুপি’ ভরা নির্বাচনের প্রতিবাদ করার জন্য আবেদন জানিয়েছিলেন ট্রাম্প।
এর পরিপ্রেক্ষিতে বুধবার রণক্ষেত্রে পরিণত হয় ক্যাপিটল বিল্ডিং চত্বর।
বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.