বিমান বিধ্বস্তে জড়িতদের বিচারের প্রতিশ্রুতি ইরানের

গত বছর ইউক্রেনের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
একইসঙ্গে ওই ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে তিন কোটি মার্কিন ডলার বরাদ্দের কথাও জানান তিনি।

২০২০ সালের ৮ জানুয়ারি ভুলবশত ইউক্রেনের বিমান ভূপাতিতের ঘটনায় নিহতদের স্মরণে বুধবার তেহরানের ঐতিহাসিক আজাদি স্কয়ারে প্রতীক সম্বলিত প্রদর্শনীর আয়োজন করা হয়।
ওই ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণের দেয়ার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

তিনি বলেন, বেদনাদায়ক ঐ ঘটনার শুরু থেকেই আমরা জড়িতদের বিচারের মুখোমুখি করার কথা বলে আসছি।
এবং অবশ্যই তা করা হবে।
আমরা নিহতদের পরিবারকে এক লাখ ৫০ হাজার মার্কিন ডলার করে ক্ষতিপূরণ দিতে বরাদ্দ দিয়েছি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.