ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনের ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের দাবি উঠেছে।
এনিয়ে কালকের মধ্যেই ভোট হয়ে যেতে পারে বলে জানিয়েছেন হাউজ অফ রেপ্রেজেন্টেটিভস-এর হুইপ জেমস ক্লাইবার্ন।

যদিও জানুয়ারির ২০ তারিখ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার শেষ দিন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে তারা উন্মত্ত জনতাকে ‘অভ্যুত্থানে প্ররোচনা’ দেয়ার অভিযোগ আনার পরিকল্পনা করছেন।

যদি অভিশংসন প্রক্রিয়া পরিকল্পনা মাফিক এগোয় তাহলে ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দুইবার অভিশংসন হওয়া একমাত্র প্রেসিডেন্ট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.