মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয়ায় জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের সদর দফতরে হামলা চালাতে পারে তার উগ্র সমর্থকেরা।
এ আশঙ্কায় ইতোমধ্যেই সতর্ক অবস্থান নিয়েছে সান ফ্রান্সিসকো পুলিশ।
সিবিএস নিউজ জানিয়েছে, বিক্ষোভের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ট্রাম্প সমর্থকদের টুইটার সদর দফতরের কাছে জড়ো হতে আহ্বান জানানো হচ্ছে।
অবশ্য করোনাভাইরাস মহামারির কারণে গত মার্চ থেকেই একপ্রকারে খালি টুইটার কার্যালয়। সংক্রমণ এড়াতে প্রতিষ্ঠানটি তার কর্মীদের বাসায় থেকে কাজ করার অনুমতি দিয়েছে।